1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টা: কসাই ও সহযোগী পলাতক

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২০ Time View

নওগাঁর ধামইরহাটে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন তেতুলতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার জানাজানি হওয়ার পর অভিযুক্ত কসাই ও তার সহযোগী পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে জবাইকৃত কুকুরের মাংস উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবাড়ী বাজারের খাসির মাংস বিক্রেতা এনতাজুল কসাই এবং তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে এলাকায় মাংস বিক্রি করে আসছেন। তারা সাধারণত নিজ বাড়ি থেকে মাংস প্রসেসিং করে দোকানে নিয়ে আসতেন।
আজ সকালে এনতাজুলের বাড়িতে একটি কুকুর জবাই করার বিষয়টি প্রতিবেশীরা টের পান। বিষয়টি দ্রুত জানাজানি হলে স্থানীয়রা প্রতিবাদ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত কসাই ও তার সহযোগী দোকানের মাংস ফেলে রেখে দ্রুত এলাকা থেকে চম্পট দেয়। মুহূর্তের মধ্যে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশের এসআই আবির ঘটনাস্থলে পৌঁছে মাংসগুলো জব্দ করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত মাংসগুলো খাসির নয়, বরং কুকুরের।
জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, “ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত এন্তাজ ও দুলু মৌলভী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাংসগুলো যথাযথ প্রক্রিয়ায় অপসারণ করা হচ্ছে।”

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মাংসগুলো উদ্ধার করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং