1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানালেন ডিএমপি কমিশনার ডিএমপির মিরপুর মডেল থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার মানবতার আলোয় আলোকিত তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘ নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা ডিএমপির জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সিটিটিসি প্রধানের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মন্ত্রিসভা গঠনের দ্বারপ্রান্তে নতুন সরকার: শপথ আজ, আলোচনায় সম্ভাব্য মন্ত্রী তালিকা আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত-ডিএমপি

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। পরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা ঘুরে দেখেন।

পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি। প্রতি বছরের ন্যায় এবারও ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হতে যাচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকগণ। এরপরই কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ততক্ষণ সকলকে শৃঙ্খলার সাথে ধৈর্য ধারণ করে থাকার আহ্বান জানান তিনি।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, কয়েকদিন পূর্বেই অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা দেখেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে জনগণ ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোন নিরাপত্তা শঙ্কা ছিলো না। অমর একুশের অনুষ্ঠানে ও কোন নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারিসহ সাইবার মনিটরিং ও জোরদার করা হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক।

সম্মানিত নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়-জগন্নাথ হল ক্রসিং-শহীদ মিনার এই রুট অনুসরণ করতে হবে। এর বাইরে অন্য কোন রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চাঁনখারপুল হয়ে শহীদ মিনার ত্যাগ করা যাবে। কেউ কোন ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে কিছু ডাইভারশন চালু থাকবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীগণ সেসব ট্রাফিক নির্দেশনা অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার ঝুঁকি নেই। ডিএমপির ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।

ডিএমপির ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান বলেন, অমর ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার ০৬.০০ ঘটিকা হতে ২১ ফেব্রুয়ারি শনিবার ০৩:০০ ঘটিকা পর্যন্ত কেন্দ্রিয় শহিদ মিনার ও আশপাশ নিম্নলিখিত এলাকাসমূহে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেয়া হবে।

ডাইভারশন পয়েন্টসমূহ হলো- শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং, বকশীবাজার ক্রসিং ।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা সমূহ- কেন্দ্রীয় শহিদ মিনার ও তার আশপাশ এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতিত নিমল্লিখিত রাস্তাসমূহে যানবাহন চলাচল করবে। যানবাহন চলাচলের রাস্তাসমূহ নিম্নরূপ।

কাঁটাবন ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং। শাহবাগ ক্রসিং, কাঁটাবন ক্রসিং, বাটা সিগনাল ক্রসিং, সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড। শাহবাগ ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং,কদমফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং। হাইকোর্ট ক্রসিং, বঙ্গবাজার ক্রসিং, পুলিশ হেডকোয়ার্টার্স, গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং। শাহবাগ ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, বাংলামোটর ক্রসিং, সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং। বকশীবাজার ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং, নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

পার্কিং স্থানসমূহ – ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ। (ভিআইপি)। কাঁটাবন ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পার্শ্ব (সর্বসাধারণ)।

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্যে জনসাধারণের পায়ে হেঁটে চলাচলের নির্দেশনাবলী:

পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবেন।

সম্মানিত নগরবাসীকে অমর ২১ ফেব্রুয়ারি’ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে উল্লেখিত তারিখ ও সময়ে নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।

ব্রিফিংকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং