1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একযোগে ৭ পুলিশ কর্মকর্তার বদলি ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-১৭১৯ হাজারীবাগ ও শাহজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-৫২ চীফ হুইপের সাথে স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে ডেপুটি স্পীকারের অভিনন্দন। তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ মাদক কারবারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক শিশু নিহত; পুলিশ হেফাজতে একজন

স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশুকে হেফাজতে নেয় যাত্রাবাড়ী থানা পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় কাজলারপাড় স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ভিকটিম তার বাবার দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার কয়েকজন বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুল গলিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে রাত ০৯:৩০ ঘটিকায় কাজলারপাড় স্কুল গলিতে মাজেদ মেডিসিন কর্নারের সামনে পাকা রাস্তায় ৩ জন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে।

ভিকটিম পথরোধের কারণ জিজ্ঞাসা করলে একজন কিশোর বলে উঠে, “তুই জানি ঐ দিন কী কইছিলি?” এরপরই তারা ভিকটিমকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাদের একজন কোমর থেকে সুইচ গিয়ার (চাকু) বের করে ভিকটিমের বাম পায়ের হাঁটুর উপরে রানে ২টি এবং ডান পায়ের হাঁটুর উপরে রানে ১টি গভীর কাটা জখম করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে তার বন্ধুরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) একটি হত্যা মামলা রুজু হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত একজন শিশুকে চিহ্নিত করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরবর্তীতে সোমবার ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় কাজলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত শিশুটির খালার বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ সময় তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং