1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শুরু ০৭ জুন দেশবন্ধু এগ্রোফিডের চেয়ারম্যানের বার্তা: খামারি ও ডিলারদের উন্নয়নে অঙ্গীকার তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জন গ্রেফতার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

খিলক্ষেতে অপহৃত ভিকটিম উদ্ধার: অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার সাতজন

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৪ Time View

ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) খিলক্ষেত থানার দ্রুত ও সমন্বিত অভিযানে অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেফতার এবং অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ ভিকটিমের নিজস্ব গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ ফারুক হোসেন (৩৬) ২। মাহবুব মুন্সি (৩৮) ৩)। অনিক (২৩) । ৪। মো: জসিম (৩৬) ৫। মোহাম্মদ আলমগীর হোসেন (৩২) ৬। মাহাদি সরকার রাকিব (৩০) ও ৭। শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় নিকুঞ্জ এলাকা থেকে জনৈক জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে ছয়/সাতজন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। অপহরণকারীরা ওই সময় ভিকটিমের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়।

ঘটনার পরপরই ভিকটিমের স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থানার আভিযানিক দল দ্রুততর সময়ে ঘটনাটি তদন্ত ও ভিকটিম উদ্ধারে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের দলটি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় খিলক্ষেত থানার একটি আভিযানিক দল আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃত জিয়াউল মাহমুদকে নিরাপদে উদ্ধার করে। একই সময় অপহরণ চক্রের সাতজন সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা ভিকটিমের গাড়িটিও উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং