Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ১ মে ২০২৬ খ্রি. ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ বারিধারা “ডি মাজেন্ড গীর্জায়” সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো: ১| আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬) ২| মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) ও ৩| আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)|

ভাটারা থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় দুইজন দুর্বৃত্ত বারিধারা “ডি মাজেন্ড গীর্জায়” প্রবেশ করে। তারপর তারা গীর্জার স্টাফদের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা উক্ত গীর্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের অফিস রুমের গ্রীল কেটে ভিতরে ঢুকে ফাদার এর হাত-পা ও মুখ বেঁধে রেখে রুমের আলমারি খুলে নগদ আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে অজ্ঞাতনামা অন্য একজন দুষ্কৃতিকারীর সহায়তায় দেয়াল টপকে ব্যাটারি চালিত রিকশায় পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

পরবর্তীতে ভাটারা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিকশার সূত্র ধরে ভাটারা থানা সহ পার্শ্ববর্তী থানা সমূহের কয়েক হাজার রিকশা ও চালকদের তথ্য সংগ্রহপূর্বক পর্যালোচনা করে আক্তার হোসেন ওরফে মনাকে শনাক্ত করে । গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ভাটারা থানা পুলিশ রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আক্তার হোসেন মনা ওরফে মনিরকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে এ ঘটনায় ব্যবহৃত ব্যাটারি চালিত রিকশা ও লুণ্ঠিত নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আক্তার হোসেন মনার তথ্য মতে একই তারিখ বিকাল আনুমানিক ০৫:৪০ ঘটিকায় লক্ষীপুর জেলার রামগতি এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ নিজাম ওরফে মিজানকে গ্রেফতার করা হয় এবং এসময় তার হেফাজত হতে লুণ্ঠিত নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ (০১ মে) রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে ঘটনার মূল পরিকল্পনাকারী আবুল হোসেন রতন ওরফে হাবুকে রাজধানীর খিলক্ষেত থানাধীন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয় পত্রসহ লুণ্ঠিত নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত| মূলত মাদক ও অন লাইন জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। গ্রেফতারকৃত আবুল হোসেন রতন ওরফে হাবুর বিরুদ্ধে রাজধানী খিলক্ষেত সহ দেশের বিভিন্ন থানায় ০৮ টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত মোহাম্মদ নিজাম ওরফে মিজান এর বিরুদ্ধে কুমিল্লার লালমাই থানায় একটি দস্যুতার মামলা এবং গ্রেফতারকৃত আক্তার হোসেন মনা ওরফে মনির এর বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ

Next

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d