Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজধানীর মিরপুর ১০ নং গোলচত্বর এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ ফারুক গাজী (২৫) ও ২। মোঃ সিদ্দিক (১৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু, একটি স্টিলের পাইপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৮:৫০ ঘটিকায় মিরপুর ১০ নং গোলচত্বর এলাকার আল বারাকা হোটেলের সামনে থেকে ছিনতাই করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ৮:৩০ ঘটিকায় জনৈক শাহরিয়ার নাজিম আলভী (১৮) নামের একজন ছাত্র বই কেনার জন্য মিরপুর ১০ নং গোলচত্বরের আল বারাকা হোটেলের সামনে যায়। আলভী সেখানে পৌঁছামাত্র গ্রেফতারকৃতরাসহ আজ্ঞাতনামা আরো ২/৩ জন ধারালো চাকু ও লোহার পাইপ দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে বাঁধা দিলে দুস্কৃতকারীরা তাকে আঘাত করে তার কাছে থাকা নগদ ৪৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে মিরপুর মডেল থানা পুলিশের টহলটিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ফারুক ও সিদ্দিককে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা ২/৩ জন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে একটি ধারালো চাকু, একটি স্টিলের পাইপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মাতার অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মিরপুর মডেল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো বলে প্রাথমিক জ্ঞিাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে: ডিএমপি কমিশনার

Next

ধানমন্ডি থানা পুলিশ কর্তৃক ১৪ টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী তৌহিদুল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d