Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৪ টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনাতাইকারী তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৪) কে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী মোঃ মামুন (২৫) কেও গ্রেফতার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় তিনজন পায়ে হেঁটে নিজ নিজ বাসার উদ্দেশে যাওয়ার সময় ধানমন্ডির রোড নং-১৫/এ এর মোঘল কাবাবের পিছনে লেক সংলগ্ন ব্রীজের পাশে পৌঁছলে লেকের পাশে দাঁড়িয়ে থাকা চারজন দুষ্কৃতকারী তাদের হাতে থাকা ধারালো ছোরার ভয় দেখিয়ে তাদের পথরোধ করে। তারা ভয়-ভীতি প্রদর্শন করে তাদের নিকট থাকা মোবাইল ফোন ও নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে জনসাধারণ ও ঘটনাস্থলের পাশেই থাকা থানার টহল টিম সেখানে দ্রুত পৌঁছে দুইজনকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজনের নাম তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ ও অপরজনের নাম মোঃ মামুন। এ সময় তৌহিদুলের হেফাজত হতে ছিনতাই করা নগদ ১৫০০ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত তৌহিদুল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তালিকাভূক্ত একজন ছিনতাইকারী। ধানমন্ডি, দারুস সালাম এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগিরা জড়িত। তোহিদুলের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি মডেল, দারুস সালাম, কলাবাগান ও আদাবর থানায় ছিনতাই, চুরি নারী ও শিশু নির্যাতন ও মাদকের ১৪ টি মামলা রয়েছে।
ডিএমপির ধানমন্ডি মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করার সময় গ্রেফতার-২

Next

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন: ডিএমপি কমিশনার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d