Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিবি-মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শাহজাহান (৩৯), ২। মোঃ শহিদ হোসেন (৪৮) ও ৩। মোঃ ফরহাদ হোসেন (১৮)।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫খ্রি.) যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, যাত্রবাড়ী থানার দক্ষিণ মাতুয়াইল মুক্তি ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ও ফেনসিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলী এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাহজাহান, শহিদ ও ফরহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৪ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা ও গাঁজার আনুমানিক মূল্য আট লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কৌশলে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

ছয় মামলার পলাতক আসামি,চিহ্নিত চাঁদাবাজ আশিককে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ

Next

মনোহরদীতে পিঠা উৎসব ও তারুণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d