Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজধানীর কদমতলী এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ছয় মামলার পলাতক আসামি আশিক (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:৫৫টায় কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কদমতলী থানা সূত্রে জানা যায়, কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনের ফলের দোকানের ব্যবসায়ী মোঃ আরিফুর রহমান কদমতলী থানায় চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গ্রেফতারকৃত আশিক তার সহযোগি অনিক, আরাফাত, সুমনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন গত ১ অক্টোবর ২০২৪ তারিখ বিক্রমপুর প্লাজার সামনে তার ফলের দোকানে এসে প্রতিদিন ২০০ টাকা করে মাসিক ছয় হাজার টাকা চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। আরিফ তাদের কথা মতো তাদেরকে চাঁদা প্রদান করে আসছিল। এভাবে তারা কদমতলী থানার বিক্রমপুর প্লাজা থেকে মেডিকেল রোড পর্যন্ত ফুটপাতের দোকান হতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পুনরায় তারা গত ১৩ জানুয়ারি ২০২৪ তারিখ দুপুরে গ্রেফতারকৃত আশিক ও তার সহযোগিরা ফলের দোকানে এসে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা আরিফুলকে মারধর করে তার কাছে থাকা ফল বিক্রির নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা পাশের আরেকটি দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চিহ্নিত চাঁদাবাজ আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে কদমতলী ও শ্যামপুর থানায় আরও ছয়টি হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

ধামইরহাটে বই মেলা উদ্বোধন

Next

৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-৩,ডিবি-মিরপুর বিভাগ

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d