1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও সচেতন হতে হবে-ডেপুটি স্পীকার। তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জন গ্রেফতার মিরপুর বিভাগের বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জন গ্রেফতার জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে-স্পীকার অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ টোয়াব (ToaB) নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফয়সাল রাজু। রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে -চীফ হুইপ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জন গ্রেফতার

৩৯৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

রাজধানীর মালিবাগ রেলগেট ও যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো: আলফু মিয়া (৫৯) ও মো: বনি আমিন (৩৮)।
রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ১০:৩০ ঘটিকায় মালিবাগ রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে মো: বনি আমিনকে ফেনসিডিলসহ গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। অন্যদিকে রাত ১০:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ীর রায়ের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো: আলফু মিয়াকে গাঁজাসহ গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, একজন মাদক ব্যবসায়ী মালিবাগ রেলগেট এলাকায় বিপুল পরিমাণ ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে বনি আমিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯০ হাজার টাকা।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে আরো জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, একজন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ফেনী থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসে গাঁজাসহ আসছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর রায়ের বাজার এলাকার মেসার্স আকাশ ডোর অ্যান্ড ফার্নিচার কারখানার পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি পরিচালানা করে মিরপুর গোয়েন্দা বিভাগের পল্লবী জোনাল টিম। চেকপোস্ট পরিচালনাকালে শান্তি পরিবহন নামে একটি বাস তল্লাশী করে মো: আলফু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থাকা একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ হতে আট কেজি গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহ্নত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ফেনসিডিল ও গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং