Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

জাতীয়ঢাকানিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনময়মনসিংহরংপুররাজশাহীসারা দেশসিলেটসোশ্যাল মিডিয়া

গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যকর করতে বাস মালিকদের সাথে ডিএমপি কমিশনারের মতবিনিময়

By সাপ্তাহিক একুশে নিউজ
September 22, 2024 1 Min Read
0

গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সাথে ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক বিশেষে পরিস্থিতিতে আমি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তখন সড়কে ও গণপরিবহনে এক ধরনের অব্যবস্থাপনা বিদ্যমান ছিল। খুব অল্প সময়ের মধ্যেই সে পরিস্থিতি থেকে আমরা উন্নয়ন ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। আমরা এই অবস্থা ধরে রাখতে চেষ্টা করছি।
মতবিনিময়কালে রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় বাস মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা এবং এলোমেলো ভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।
বাস মালিকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও বাস শ্রমিকদের এ এ বিষয়ে আরো সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদেরকে আরো বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হব। যে কোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে।
সভায় বাস মালিকদের পক্ষ থেকে আরো সহযোগিতা ও বাস শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক সভা করার আহ্বান জানানো হয়।
সভায় ডিএমপির অ্যাডিশনাল পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ, ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ, সিটিবাস মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়–ডিএমপি কমিশনার

Next

গুলশান থানা কর্তৃক একটি বিদেশী পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d