1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়–ডিএমপি কমিশনার

মো: খাইরুল ইসলাম,স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ Time View

খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়”, বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।
গতকাল শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে কল্যাণ ও ফোর্স বিভাগের আয়োজনে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আজকে অত্যন্ত মনোমুগ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি ফাইনাল ম্যাচ উপভোগ করেছি। আমরা চাই এমন খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক দক্ষতার আরো উন্নতি করতে। পুলিশকে নিত্যদিনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আজকে এই খেলার মাধ্যমে সেই যোগ্যতার প্রমাণ দিয়েছে ডিএমপির পুরুষ ফুটবল ও নারী ভলিবল দল।
ডিএমপি কমিশনার খেলাধুলার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ফোর্সের শারীরিক দক্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য আরো বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। এ ধরনের আয়োজনে ফোর্সের মানসিক প্রফুল্লতা ও কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতেও খেলাধুলার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২টি কোম্পানীর মধ্যে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে কল্যাণ ও ফোর্স বিভাগ। এই দলগুলোর মধ্যে চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরুষ ফুটবলে ফাইনালে উঠে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস ও ৫ নং কোম্পানী। আর নারী ভলিবলে ফাইনালে উঠে হেডকোয়ার্টার্স কোম্পানী ও ২নং কোম্পানী।
রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে পুরুষ ফুটবলে ১-০ গোলে ৫ নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস।
অপরদিকে নারী ভলিবলে ২নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হেডকোয়ার্টার্স কোম্পানী।
ডিএমপি কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে শুভেচ্ছা জানান এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি, পিপিএম; ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম ও রাজারবাগে কর্মরত কর্মকর্তাগণসহ খেলোয়াড় ও দর্শকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং