Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

জাতীয়নিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশ

সুষ্ঠু সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঢাকার ট্রাফিক শৃঙ্খলা রক্ষা করা হবে: মুনিবুর রহমান

By সাপ্তাহিক একুশে নিউজ
February 19, 2024 2 Min Read
0

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বলেছেন, ডিএমপির ট্রাফিক পুলিশকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দায়িত্ব পালন করতে হয়। প্রায়ই এখানে মেগা ইভেন্ট সম্পন্ন হয়ে থাকে। পোস্তগোলা সেতু বন্ধ হওয়ায় ঢাকায় যে চাপ পড়বে তা ঢাকা রেঞ্জ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থার সাথে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা করা হবে।
গতকাল রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সের তৃতীয় তলার সম্মেলন কক্ষে পোস্তগোলা সেতুর সংস্কার কাজের জন্য সেতু বন্ধ থাকায় ঢাকার ট্রাফিক শৃঙ্খলায় বাড়তি কোন চাপ পড়বে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত পোস্তগোলা সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং-এর কাজ করা হবে। এজন্য ২১টি জেলার সাথে সংযুক্ত পোস্তগোলা সেতু দিয়ে চলাচলকারী যানবাহন এই ১৬ দিন বিকল্প রাস্তা ব্যবহার করবে। সেজন্য বিকল্প রাস্তা ব্যবহারের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সর্বসাধারণের ভোগান্তির বিষয় মাথায় রেখে কীভাবে আরো স্বচ্ছন্দে চলাচলা নির্বিঘ্ন করা যায় এজন্য সংশ্লিষ্ট সকলের সাথে আমরা সমন্বয় সভা করেছি।
তিনি বলেন, পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চলাকালীন সাতটা সংস্থার সমন্বয়ের মাধ্যমে বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছে। আজকের সভায় সড়ক ও জনপদ অধিদপ্তরের সেই বিকল্প রাস্তা ব্যবহারের সিদ্ধান্ত বলবৎ রয়েছে। নির্দেশিত বিজ্ঞপ্তিতে চলাচলকৃত রাস্তায় যদি কখনো অসুবিধা দেখা দেয় তাহলে বিকল্প রাস্তা হিসেবে কী পদ্ধতি ব্যবহার করা হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে ডিএমপিসহ অন্যান্য ইউনিটের কী দায়িত্ব পালন করবে, তা আলোচনা করা হয়েছে।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে কী করণীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এসএসসি পরীক্ষা চলমান আছে, এছাড়া প্রায়ই বিভিন্ন বড় বড় প্রোগ্রাম থাকে। আমরা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। সেক্ষেত্রে আমরা বিকল্প রাস্তার কথা বিবেচনায় রেখেছি। সব মিলিয়ে সর্বসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সকল সংস্থা সমন্বয় করে কাজ করবে।
এ সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিটিসি, বিআরটিএ, বিআরটিসি, সড়ক ও জনপদ বিভাগ, ঢাকা দুই সিটি কর্পোরেশন, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দউপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

২১ফেব্রুয়ারি-২৪ উপলক্ষে ডিএমপির গমনাগমন ও ট্রাফিক নির্দেশনা

Next

একুশে ফেব্রুয়ারিতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d