1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

২১ফেব্রুয়ারি-২৪ উপলক্ষে ডিএমপির গমনাগমন ও ট্রাফিক নির্দেশনা

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯১ Time View

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ সুশৃঙ্খলভাবে পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাসমূহে গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) বিকাল ৩টা পর্যন্ত নিম্নোল্লিখিত পয়েন্টে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে:
১. শাহবাগ ক্রসিং
২. টিএসসি ক্রসিং
৩. দোয়েল চত্বর ক্রসিং
৪. হাইকোর্ট ক্রসিং
৫. শহিদুল্লাহ হল ক্রসিং
৬. জিমনেশিয়াম মাঠ গেইট
৭. রোমানা ক্রসিং
৮. জগন্নাথ হল ক্রসিং
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং
১০. নীলক্ষেত ক্রসিং
১১. পলাশী ক্রসিং
১২. বকশি বাজার ক্রসিং
১৩. চাঁনখারপুল ক্রসিং
যানবাহন চলাচলের বিকল্প রাস্তা-
১. কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং
২. শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড
৩. শাহবাগ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং- কদমফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং- আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং
৪. হাইকোর্ট ক্রসিং- বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স- গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং
৫. শাহবাগ ক্রসিং- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামোটর ক্রসিং- সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং
৬. বকশীবাজার ক্রসিং- চাঁনখারপুল ক্রসিং- নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার
পথ নির্দেশনা :
প্রবেশ নিষেধ :
বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক
চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক
টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক
উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক
পায়ে হেঁটে চলাচল :
পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং
গাড়ি পার্কিংয়ের স্থানসমূহ :
P-1 → জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি)
P-2 → মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইন শৃঙ্খলা বাহিনী)
P-3 → নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং