শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জুনায়েদ মৃধা (১৯) ২। রাকিবুল হাসান পাপ্পু (২৩) ৩। সাজ্জাদ হোসেন শুভ (১৯) ও ৪। মোঃ আব্দুল্লাহ (১৯)।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে তাদের চারজনকে গ্রেফতারসহ একটি ব্যানার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews