সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

প্রেসক্লাব মহম্মদপুর-এর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ

  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৩৪ Time View

প্রেসক্লাব মহম্মদপুর-এর নবনির্বাচিত সভাপতি মো: আজিজুর রহমান টুটুল এবং সাধারণ সস্পাদক মো: মাসুদ রানা দায়িত্বভার গ্রহণ করেছেন।

প্রেসক্লাব মহম্মদপুর-এর অস্থায়ী কাযালয়ে শুক্রবার সন্ধ্যায় (১৩ জুন) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দায়িত্বভার অর্পণ করে নির্বাচন পরিচালনা কমিটি।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শপথবাক্য পাঠের মধ্যদিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: মিজানুর রহমান মিজান।
সভায় বক্তব্যে দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস আর এ হান্নান, মেহেদী হাসান পলাশ ও আশিকুর রহমান লিটন। বক্তাগণ নব নির্বিচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানান। একই সাথে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অত্যন্ত সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দায়িত্ত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো: আজিজুর রহমান টুটুল এবং সাধারণ সস্পাদক মো: মাসুদ রানা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। আধুনিক ও স্মার্ট প্রেসক্লাব গঠনে তারা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।এসময় প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ, প্রেসক্লাব মহম্মদপুর-এর দ্বি-বার্ষিক নির্বাচন গত ৪ জুন বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews