শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০০৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২৪ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ১৫ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২ টি বাস, ২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৬৬ টি সিএনজি ও ১৬৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৬ টি বাস, ৩৬ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৭২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ১৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭ টি বাস, ১২ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি, ১৬৮ টি মোটরসাইকেলসহ মোট ৩১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫ টি বাস, ৮ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ১২৪ টি মোটরসাইকেলসহ মোট ৩২১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২ টি বাস, ৪ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৬৩ টি মোটরসাইকেলসহ মোট ১৭৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৭ টি গাড়ি ডাম্পিং ও ২৯৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews