শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মিরপুরে অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও শ্যুটার জাকির গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মোঃ জাকির ওরফে খালাতোকে (৪৮)।

গোয়েন্দা মিরপুর বিভাগের একটি আভিযানিক দল বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিনে থাকা ২ রাউন্ড গুলি একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা ২ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, জাকির একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার। সে দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আধিপত্য বিস্তার করে আসছিল। পুলিশের তথ্যমতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সে কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুর এলাকায় কাজ করত। পরবর্তীতে জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে কার্যক্রম অব্যাহত রাখে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সিজু (৩৮)-কে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনা ঘটে।

ওই ঘটনায় জাকির পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী শ্যুটার মোঃ কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)-কে অস্ত্র ও গুলিসহ মিরপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করে।

ঘটনার পর মিরপুর মডেল থানায় দুটি নিয়মিত মামলা রুজু করা হয়। এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগ এবং অপরটি অস্ত্র আইনে মামলা। মামলা দুটি বর্তমানে মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে।

গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews