Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ২৫ জুন-২০২৬: নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো, ই-সিগারেট ও ভেপসহ উদীয়মান তামাকজাত পণ্যকে করের আওতায় এনে বৈধতা প্রদানের সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটস (বিটিসিএ)। সংগঠনটির মতে, এ ধরনের পদক্ষেপ দেশের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করবে এবং তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তির ঝুঁকিতে ফেলবে।

বিটিসিএ জানায়, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো পণ্যের ওপর কর আরোপের মাধ্যমে কার্যত এসব পণ্যকে বৈধতা দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসব পণ্যের বৈধতা তরুণদের মধ্যে নিকোটিন নির্ভরতা বৃদ্ধি করবে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়াবে।

সংগঠনটি আরও উল্লেখ করে, একটি বহুজাতিক তামাক কোম্পানি এসব পণ্যের আমদানি ও বাজারজাতকরণের সুযোগ সম্প্রসারণ এবং করহার কমানোর প্রস্তাব দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এসব পণ্য প্রচলিত সিগারেটের তুলনায় কম ক্ষতিকর—এমন দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।

বিটিসিএর দাবি, রাজস্ব আয়ের স্বার্থে ক্ষতিকর তামাক ও নিকোটিনজাত পণ্যকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেমকে আসক্তি সৃষ্টিকারী ও ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে বিশ্বের অন্তত ৪৭টি দেশ হিটেড টোব্যাকো ও ই-সিগারেট নিষিদ্ধ করেছে।

সংগঠনটি বলছে, বাংলাদেশে এসব পণ্যের ব্যবহার এখনও সীমিত হলেও নিয়ন্ত্রণের অভাবে এর বিস্তার দ্রুত বাড়ছে এবং ব্যবহারকারীদের বড় অংশই কিশোর-তরুণ। এ পরিস্থিতিতে নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো, ই-সিগারেট ও ভেপসহ সব ধরনের ইমার্জিং টোব্যাকো পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে বিটিসিএ।

বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিবৃতিতে বিটিসিএর আহ্বায়ক ইকবাল মাসুদ এবং মডারেটর সুশান্ত সিনহা, সৈয়দা অনন্যা রহমান, ফারহানা জামান লিজা, সামিউল হাসান সজীব, আবু রায়হান ও ইব্রাহীম খলিল এ দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি

Next

মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d