Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ২৪ জুন, ২০২৬ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিবছর ফল উৎসব আয়োজন করেন যা একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই ধরনের ফল উৎসব যেন সাধারণ মানুষ উপভোগ করতে পারে। তিনি বলেন, গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকান্ডের মাধ্যমে জাতীয় সংসদ মহিমান্বিত হবে।

আজ জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপিজেএ’এর সভাপতি হারুন জামিল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি।

জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, বর্তমান সংসদ অনেক প্রাণবন্ত। সত্যিকার অর্থে নির্বাচিত একটি জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট যা একটি সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। তিনি বলেন, জনগণ দীর্ঘদিন যাবৎ এ ধরনের কাঙ্ক্ষিত সংসদ কামনা করে আসছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের সাথে একটা মেলবন্ধন তৈরি হয়। সংসদকে কেন্দ্র করে গনতন্ত্রকে প্রকৃত প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনকল্যাণে সাংবাদিক ও সংবাদমাধ্যম কাজ করতে পারে। তিনি চমৎকার পরিসরে এধরনের উৎসব আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি বলেছেন, ফল উৎসব আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও দৃঢ় হবে। সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্বের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম ও জনগণের প্রত্যাশার মধ্যে আরও কার্যকর সেতুবন্ধন তৈরি করবেন মর্মে আমি প্রত্যাশা করি। এ ক্ষেত্রে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার
প্রশংসা করে তিনি বলেন, সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সকল প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

স্পীকার এসময় পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন কর্তৃক চমৎকার এ ফল উৎসব আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান

অনুষ্ঠানে বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, সরকার দলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য, জাতীয় সংসদের সচিব ব‌্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিপিজেএ’র জ‌্যেষ্ঠ সদস‌্য ও সরকারের প্রধান তথ‌্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ, মোস্তফা কামাল মজুমদার, বাছির জামাল, আশিষ সৈকত, জাহেদ চৌধুরী, কামরান রেজা চৌধুরী, রিয়াজ আহমেদ, ইলিয়াস হোসেন, নিখিল ভদ্র প্রমুখ অংশগ্রহণ করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিপিজেএ’র সহ-সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, কার্যনির্বাহী সদস‌্য মশিউর রহমান, মনিরুল ইসলামসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চীফ হুইপ

Next

ডন বস্কো স্কুল পরিদর্শনে ডেপুটি স্পীকার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d