
ঢাকা, ২১ জুন ২০২৬ খ্রি.
রাজধানীর সূত্রাপুর থানাধীন ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড এলাকার পাশে ময়লার ডিপো এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।
শনিবার (২১ জুন) রাত আনুমানিক ২:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ মুরাদ (৪৫) এবং ২। মোঃ জুয়েল (৩০)।
সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, শনিবার ) রাত আনুমানিক ২:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড এলাকার পাশে ময়লার ডিপো এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী অজ্ঞাতনামা আরও ৫/৬ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। অভিযানকালে গ্রেফতারকৃতদের দখল এবং পলাতকদের ফেলে যাওয়া আলামত থেকে একটি ধারালো স্টিলের সুইচ গিয়ার চাকু, দুটি ধারালো চাপাতি, দুটি লোহার রড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সূত্রাপুর থানা সূত্রে আরও জানা যায়,গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১০টির অধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, জালটাকাসহ বিভিন্ন অপরাধে ৫টির অধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ এবং অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে।