
ঢাকা, ২১ জুন ২০২৬ খ্রি.
যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মোশারফ হোসেন (৪৯) ২। মোঃ রাসেল (২৪) ৩। মোঃ খলিল মিয়া (৫০) ৪। মোঃ রিশাদ (২৩) ৫। রুহী আক্তার (২২) ৬। তৌসিফ (১৮) ৭। মোঃ নাসির (১৯) ৮। মোঃ মাসুদ রানা ওরফে রনি (২৫) ৯। মোঃ বিল্লাল ভূঁইয়া (২৪) ১০। মোঃ শুভ (১৯) ১১। মোঃ শাহীন কাউছার (৪৭) ১২। মোঃ বেলাল হোসেন (৪০) ১৩। ফেরদৌস কামাল ১৪। মোসাঃ রাশেদা বেগম ১৫। রোকসানা বেগম ১৬। মোঃ সাদ্দাম ১৭। মোঃ দিদারুল আলম টিপু ১৮। মোঃ ইউসুফ মজুমদার ও ১৯। মোঃ শফিউল আলম।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।