1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ৭ লাখ টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দিল শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার মিরপুর-১০ এ চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরি চক্রের ৩ সদস্য হাতেনাতে গ্রেফতার সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন-স্পীকার সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার নদী পর্যটনের সম্ভাবনা নিয়ে আশাবাদী পর্যটন কর্মী-ফয়সাল রাজু প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা

মিরপুর-১০ এ চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরি চক্রের ৩ সদস্য হাতেনাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০ Time View

ঢাকা, ১০ জুন ২০২৬ খ্রি.

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির চেষ্টাকালে একটি সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (০৯ জুন) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় চলন্ত এক মোটরসাইকেলের ব্যাগ চুরির চেষ্টাকালে হাতেনাতে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। আব্দুল মতিন (৩৮) ২। সোহাগ (৪০) ৩। আমির (৪৮)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে মিরপুর-১০ নম্বর গোলচত্বর কেন্দ্রিক চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ চুরির অপরাধ করে আসছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই অভিনব চুরির ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিরপুর মডেল থানার একটি চৌকস টিম মঙ্গলবার মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধ ডিউটি করার সময় এই চক্রটিকে পুনরায় চলন্ত এক মোটরসাইকেলের ব্যাগ চুরির চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের প্রত্যেক কে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছর করে সাজা প্রদান করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং