1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা রেঞ্জর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৪৪ মামলা ১১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার ফিলিপাইন রোডশে ২০২৬: আউটবাউন্ড পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪ Time View

ঢাকা, ০৮ জুন ২০২৬ খ্রি.
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। রাজু আহমেদ শিপলু (৩৭) ২। ইরফান অমি (৩৮) ও ৩। মো. আলমগীর (৫০)।

এ সময় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া এক জোড়া স্বর্ণের ঝুমকা, একটি টেলিভিশন, একটি স্মার্টফোন এবং নগদ ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, সূত্রাপুর থানাধীন উল্টিনগঞ্জ লেনের একটি বাসার জনৈক ভাড়াটিয়া ৩১ মে বাসায় তালা দিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান। বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় ঐ ব্যক্তির বাবা তার বাসায় গিয়ে দেখেন দরজার তালা ভাঙা এবং বাইরে থেকে ছিটকিনি দেওয়া। খবর শুনে ভাড়াটিয়া দ্রুত বাসায় এসে দেখেন ঘরের ভেতরে সব জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে এবং তার বাসা থেকে স্বর্ণালঙ্কার, একটি টেলিভিশন, নগদ অর্থসহ প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূত্রাপুর থানা পুলিশ ঘটনায় জড়িতদের সনাক্ত করে এবং সোমবার (৮ জুন) সূত্রাপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট প্রাপ্ত তথ্য মোতাবেক শিপলুর যাত্রাবাড়ীর বাসা থেকে উল্লিখিত চোরাই মালামাল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং