Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫ রাউন্ড রিভালবারের গুলি ও ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে থানার একটি টিম গ্রেফতারকৃত রিমান্ডের আসামি মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনির দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্রাজিলের তৈরি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গত শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক ২১.৪০ ঘটিকায় গ্রেফতারকৃত বৃন্দা রনিসহ পিচ্চি বাবু ও বড় লোকমান পল্লবী থানাধীন আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি করে। ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে তিন জনের নামে পল্লবী থানায় মামলা রুজু করা হয় এবং মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনি পল্লবী থানা এলাকায় শুটার বৃন্দা রনি হিসাবে পরিচিত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ০২:৩০ ঘটিকায় মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে এবং একটি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।

গ্রেফতারকৃতকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

ডিবির অভিযানে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; দুই নারী মাদক কারবারিসহ তিনজন গ্রেফতার

Next

২৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d