Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা ও সুরক্ষা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিএমপি আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখ আরও নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন করা হয়েছে।

এগুলো হলো- Al Based Road Transport Act Violation Detection System. হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম (Hotel Boarder Information System), হ্যালো ডিএমপি অ্যাপ ও ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম (DMP Online Training System), ডিএমপি রেসিডেন্স এলোকেশন সিস্টেম (DMP Residence Allocation System). ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম (DMP Leave Management System), ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার (Traffic Duty Distribution Software), এমপ্লয়ি পারফর্মেন্স ইভালুয়েশন সফটওয়্যার সিস্টেম (DMP Employee Performance Evaluation Software) ও ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।

ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘন শণাক্ত ও আইন প্রয়োগের উদ্দেশ্যে Al Based Road Transport Act Violation Detection System চালু করতে যাচ্ছে। ইতোমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন ও ডিএমপি’র উদ্যোগে ঢাকার হোটেল ইন্টারকন্টিন্যান্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরনী, জাহাঙ্গীর গেট, আব্দুল গণি রোড সহ মোট ২৫টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল চালু করা হয়েছে। ক্রমান্বয়ে এর সংখ্যা বৃদ্ধি পাবে। এই ২৫টি সিগন্যাল পয়েন্টে স্থাপিত ক্যামেরা ব্যবহার করে যান চলাচল মনিটর ও ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে ই-ট্রাফিক প্রসিকিউশনের মাধ্যমে মামলা দায়ের করার প্রক্রিয়া চালু করা হবে।

হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেমের (Hotel Boarder Information System) মাধ্যমে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সংরক্ষণ করা হবে। এর ফলে হোটেলে অবস্থানকারী সন্দিগ্ধ বা অপরাধীকে শনাক্ত ও আইনের আওতায় আনা সহজ হবে, নগরে হোটেলকেন্দ্রিক অপরাধ কমবে ও নাগরিক সুরক্ষা জোরদার হবে।

হ্যালো ডিএমপি’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে নাগরিকগন পুলিশি সেবা হাতের নাগালে পাবেন। এর মাধ্যমে পুলিশের বিভিন্ন অনলাইন সেবা, থানার সাথে যোগাযোগের নম্বর, ট্রাফিক সংকান্ত তথ্য,সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধ ও নারী ও শিশুর প্রতি অপরাধের প্রতিকার পাওয়ার জন্য যোগাযোগের নম্বর জানতে পারবেন। একই সাথে পুলিশি সেবা নিয়ে নাগরিকের কোন অভিযোগ থাকলে তারা তা যথাযথ তথ্য প্রমান সহ ইমেইল করে জানাতে পারবেন।

ডিএমপি অনলাইন ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম (DMP Online Training System) এর মাধ্যমে পুলিশ সদস্যরা তাদের পুলিশিং দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কোর্স সম্পন্ন করতে পারবেন ও নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহন করে এ বিষয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন। এর ফলে পুলিশ সদস্যরা সরাসরি প্রশিক্ষণকেন্দ্রে না গিয়েও সুবিধা অনুযায়ী সময়ে কোর্স সম্পন্ন করে নিজেদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, এবং নাগরিকদের পুলিশি সেবা প্রদানে আরও কার্যকর ও দক্ষ ভূমিকা রাখতে পারবেন।

ডিএমপি রেসিডেন্স এলোকেশন সিস্টেম (DMP Residence Allocation System) এর মাধ্যমে ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের বাসা বরাদ্দ ব্যবস্থাপনা সহজ ও অনলাইন ভিত্তিক হবে এবং বাসা বরাদ্দ প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হবে।
ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম (DMP Leave Management System) এর মাধ্যমে পুলিশ সদস্যদের ছুটি প্রদান পদ্ধতি ডিজিটালাইজড হবে এবং ছুটি প্রদান প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হবে।

ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার এর মাধ্যমে ট্রাফিক সদস্যদের প্রথাগত ডিউটি বণ্টন পদ্ধতির পরিবর্তে একটি প্লাটফর্মে এনে সম্বনিত পদ্ধতিতে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন। এটি শুধুমাত্র ডিউটি বণ্টনই নয়, বরং মাঠপর্যায়ে মোতায়েনকৃত জনবলের অবস্থান ও কার্যক্রম রিয়েল-টাইম তদারকি করার ক্ষমতা প্রদান করবে।

এমপ্লয়ি পারফর্মেন্স ইভালুয়েশন সফটওয়্যার সিস্টেম (DMP Employee Performance Evaluation Software) ব্যবহার করে পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম ও পেশাগত অজর্ন মূল্যায়ন করা হবে ও প্রয়োজন অনুযায়ী প্রনোদনা প্রদান বা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে।

ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ (DMP Traffic News Archive) ডিএমপির ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ ও পুলিশি কার্যক্রম সম্পর্কিত সংবাদ আর্কাইভ হিসেবে রাখা। এর ফলে যে কেউ এক ক্লিকে ট্রাফিক পুলিশ সহ ডিএমপির পুলিশি কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাগরিক সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎ।

Next

উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার: অস্ত্র, গুলি, ড্রোন ও প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d