Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে সভাপতি সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। এরপর বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজের সঙ্গে জাতীয় সংসদ লাইব্রেরির সম্পৃক্ততা বৃদ্ধি করে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন এবং গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিতে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য দলিলসমূহ ডিজিটালাইজেশনের লক্ষ্যে গঠিত সাব-কমিটিকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রদানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ সংক্রান্ত আইনের অধীনে গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমানকে আহ্বায়ক এবং নায়াব ইউসুফ আহমেদ ও মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

অপরদিকে, জাতীয় সংসদ গ্রন্থাগার বিধি-২০১২ এবং বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা-২০২৩ যাচাই-বাছাই করে আগামী বৈঠকে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক এবং মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত সংসদ বুলেটিন সকল সংসদ সদস্য এবং সকল মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

Next

সুখের সন্ধানে আমরা ক’জন: পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d