1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জন গ্রেফতার ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার।

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা : সূত্রাপুর থানা পুলিশের অভিযানে মোবাইল-সিম-ডলার ও আলামতসহ গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬খ্রি.ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মো. আলামিন (২৮) ।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ০১:৪২ ঘটিকায় সূত্রাপুর থানাধীন ১৫নং সুভাষ বোস এভিনিউ, লক্ষ্মীবাজার এলাকায় ভুক্তভোগীর নিকট মোবাইল ফোনে নিজেদের বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র তার ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে হিসাব ভেরিফিকেশনের কথা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।

সূত্রাপুর থানা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় ডিএমপি সূত্রাপূর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার প্রক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ০৩.১০ ঘটিকায় দারুসালাম থানাধীন বাতেন নগর এলাকায় অভিযান পরিচালনা করে আলামিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে তার হেফাজত হতে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, তিনটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, একটি চেকবই, ইউএস ১০০ ডলারের ছয়টি নোট, প্রতারণা লব্ধ নগদ ১২ হাজার ৫০০ টাকা এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আলামিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার সাথে দেশীয় ও বিদেশি প্রতারকদের যোগাযোগ রয়েছে। চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে সেই হিসাবের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করে। পরবর্তীতে উক্ত অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে প্রেরণ করে।

গ্রেফতারকৃত আলামিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং