1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী স্পীকারের সাথে অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভস এর স্পীকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৯০ মামলা মহম্মদপুরে ডিজেল তেল উদ্ধারে বিশেষ অভিযান, ৫৬০০ লিটার জব্দ—বাবুল ট্রেডার্সের বিরুদ্ধে ব্যবস্থা, ইউএনও’র দৃঢ় পদক্ষেপে আস্থা ফিরছে জনমনে পহেলা বৈশাখ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে-চীফ হুইপ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার

অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী

বিশেষ প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৭ Time View

ঢাকার রাজপথের পরীক্ষিত, শিক্ষিত, সৎ ও ত্যাগী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত জননেত্রী এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী মাগুরা জেলার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মাগুরার মহম্মদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে তিনি ছোটবেলা থেকেই সামাজিক ও রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠেন। সেই ধারাবাহিকতায় রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি ইতোমধ্যেই নিজেকে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সাবেক সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। সেই অভিজ্ঞতার আলোকে তিনি নিজেকে নতুনভাবে আবারও জনগণের সামনে তুলে ধরতে চান। ছাত্রজীবনে নেতৃত্বের স্বাক্ষর রেখে তিনি বরুননেছা কলেজের সাবেক ভিপি ছিলেন। এছাড়াও তিনি বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে কেন্দ্রীয় মহিলা দলের বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার অভিজ্ঞতা, সততা ও ত্যাগী মনোভাব তাকে সংরক্ষিত মহিলা আসনের জন্য একটি যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে। অনেকেই মনে করছেন, তিনি মহিলা সংরক্ষিত আসনের জন্য একজন যোগ্য ব্যক্তি।
এ্যাড. নেওয়াজ হালিমা আরলী বলেন, আমি সবসময়ই মানুষের পাশে থাকতে চাই। মাগুরার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। সাবেক সংরক্ষিত এমপি হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা কাজে লাগিয়ে আবারও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে সংরক্ষিত মহিলা আসনে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছের ও আস্থাভাজন হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা নিয়েই আমি দেশের মানুষের সেবায় নিজেকে আরও নিবেদিত করতে চাই। মাগুরাবাসীর সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। আপনাদের বিশ্বাস ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
সবশেষে, মাগুরাবাসীর প্রতি তার আন্তরিক আহ্বান—দোয়া, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে পাশে থেকে তাকে এগিয়ে যেতে সহযোগিতা করার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং