Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের কথা থাকলেও অতীতে তাদের ওপর প্রভাব খাটিয়ে ভোট কাটানোসহ নানা অনিয়ম করানো হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-দের বাধ্য করে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছিল ।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার উপজেলা ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো চাপ প্রয়োগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে। তিনি ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন ডাক বাংলো ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ টাকা। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডুপ্লেক্স এই ভবনটি নির্মিত হলে এলাকার প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন, জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসিনা মমতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান খাঁন, মোঃ ফারুক হোসেন, আমিনুর রহমান খাঁন, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

মানবসম্পদ রক্ষায় তামাক রোধ জরুরী- চীফ হুইপ

Next

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ মাদক কারবারী আটক

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d