1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একযোগে ৭ পুলিশ কর্মকর্তার বদলি ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-১৭১৯ হাজারীবাগ ও শাহজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-৫২ চীফ হুইপের সাথে স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে ডেপুটি স্পীকারের অভিনন্দন। তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ মাদক কারবারী আটক

ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ রুহেল আহম্মেদ, স্টপ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৯ Time View

নওগাঁর ধামইরহাট উপজেলার ডিজিটাল ক্যাম্পাস সমৃদ্ধ ব্যতিক্রমী ও ভিন্নমাত্রার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে জেলা পরিষদ আধুনিক ডাকবাংলোতে ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার জমকালো আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ৫ জনসহ মোট ১১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম।
প্রতিষ্ঠানের সেক্রেটারি ও বিশিষ্ট ব্যাংকার মো. আবু তাহেরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান রেজুয়ান হোসেন, নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছানাউল্লাহ নূরী, ফাইন্যান্স ডিরেক্টর কোরবান আলী, অডিট এন্ড ফাইন্যান্স ডিরেক্টর ব্যাংকার মো. ইলিয়াস হোসেন, সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন, ফার্সিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান, প্রভাষক জুলফিকার আলী, আবদুল্লাহ বিন বেলাল,
ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি কোরবান আলী দেলোয়ার, আমাইতাড়া বনিক সমিতির সাধারণ সম্পাদক নুরুন্নবী রাজা, মাদ্রাসার উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর মেহেদী হাসান এবং আমজাদ হোসেনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং