1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোঃএমরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬২ Time View

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানা পুলিশ পৌরসভা এলাকা, বাসস্ট্যান্ড এবং কাচিকাটা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কবির (পিতা: জালালুদ্দীন, গ্রাম: সল্লাবাইদ, পৌরসভা) গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মুকুল (পিতা: আব্দুর রহমান, গ্রাম: চন্দনবাড়ী চরপাড়া, পৌরসভা) গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং বকুল (পিতা: তারা মিয়া, গ্রাম: উত্তর কাচিকাটা) ইয়াবা সেবনের দায়ে ৫ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং