
ঢাকা, ৩১ মার্চ ২০২৬ রাজধানীর পল্লবী থানাধীন আলীনগর এলাকার থেকে পুলিশের লুণ্ঠনকৃত একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ দুই রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করেছে ডিএমপির পল্লবী পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ৩:৫৫ ঘটিকায় পল্লবী থানাধীন সেকশন-১২, আলীনগরস্থ সাগুফতা হাউজিং এর নির্মাণাধীন বিল্ডিংয়ের হতে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিত জানতে পারে পল্লবী থানাধীন সেকশন-১২, আলীনগরস্থ সাগুফতা হাউজিং এর নির্মাণাধীন বিল্ডিংয়ের ২য় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠনকৃত একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ ২ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।