1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬৩ মামলা লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ জন: ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বংশালে পুলিশের সাহসিকতায় চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার যাত্রাবাড়ীতে লুণ্ঠিত টাকাসহ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার মাগুরা জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরা জেলার মহম্মদপুর থানাতে ইউএনও অফিসে ঘুষের টাকা নিয়ে তোলপাড় হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার জয়পুরহাটে ট্রান্সফরমার চুরি: ৩ জন গ্রেফতার, মালামাল উদ্ধার জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান ডিএমপি লালবাগ থানার অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার -৫

যাত্রাবাড়ীতে লুণ্ঠিত টাকাসহ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮ Time View

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। আ. গাফ্ফার সরকার (৪৫) ও ২। শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫)। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর এলাকায় নূর মসজিদ সংলগ্ন একটি বাসায় পূর্বপরিকল্পিতভাবে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে মোট দুই লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিরিন আক্তার ওরফে সুমাইয়া ভুক্তভোগীকে দেখা করার কথা বলে শনির আখড়া এলাকায় ডেকে নেয়। পরে তাকে কৌশলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজন সহযোগী প্রবেশ করে তাকে মারধর করে এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ রবিবার (২৯ মার্চ) তথ্যপ্রযুক্তির সহায়তায় শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূল দুই সদস্য গাফ্ফার সরকার ও শিরিন আক্তার ওরফে সুমাইয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং