1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মাগুরা জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা-প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮১ Time View

মাগুরা জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপারের কার্যালয়, মাগুরার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাগুরা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের মূল্যবান মতামত, অভিজ্ঞতা ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। এসব মতামত ভবিষ্যতে পুলিশ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়া পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সুসম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যাতে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

সভায় উপস্থিত ছিলেন-শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা; মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন থানার অফিসার ইনচার্জ; জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মাগুরা জেলা প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ।

সভার সার্বিক পরিবেশ ছিল আন্তরিক ও অংশগ্রহণমূলক, যা ভবিষ্যতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং