1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬৩ মামলা লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ জন: ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বংশালে পুলিশের সাহসিকতায় চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার যাত্রাবাড়ীতে লুণ্ঠিত টাকাসহ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার মাগুরা জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরা জেলার মহম্মদপুর থানাতে ইউএনও অফিসে ঘুষের টাকা নিয়ে তোলপাড় হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০ Time View

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ আজ (সোমবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামায পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মোঃ আবু রায়হান।

জানাযার শুরুতেই মরহুমা দিলারা হাফিজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি; বিরোধী দলের পক্ষে বিরোধী দলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; এবং মরহুমার স্বামী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানাযায় উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। স্পীকার তাঁর সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৬ বছরের সফল দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দিলারা হাফিজ পেশায় শিক্ষক ছিলেন এবং মাউশির মহাপরিচালক পদ অলংকৃত করেন। এসময় তিনি আরও উল্লেখ করেন, তাদের দুজনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ছিলেন।

জানাযা শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি; রাষ্ট্রপতির পক্ষে জনবিভাগের সচিব, স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি; বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুমা দিলারা হাফিজের দ্বিতীয় জানাযা শেষে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিরোধী দলের সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভোলা-৩ আসনের আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং