1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ডিএমপির মিরপুর মডেল থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার পল্টন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার গোপালগঞ্জে বাজার ও হাসপাতাল পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর: সাপ্তাহিক একুশে নিউজ এর পক্ষ থেকে অভিনন্দন রাজপথ থেকে সংসদ সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট নার্গিস পারভীন মুক্তিকে দেখতে চায় যশোর মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানালেন ডিএমপি কমিশনার

২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

রাজধানীর মতিঝিল এলাকা হতে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোসাঃ ইয়াসমিন (৪৩)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭:৫৫ ঘটিকায় মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় হোটেল গুলশান আরা আবাসিকের নীচে মিঠাই বেকারী এন্ড সুইটস্ এর সামনে অভিযান পরিচালনা করে ২০০০ হাজার পিস ইয়াবাসহ ইয়াসমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত ইয়াসমিন সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং