1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মন্ত্রিসভা গঠনের দ্বারপ্রান্তে নতুন সরকার: শপথ আজ, আলোচনায় সম্ভাব্য মন্ত্রী তালিকা আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত-ডিএমপি নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক শিশু নিহত; পুলিশ হেফাজতে একজন রাজধানীতে চোরাই বাইসাইকেল চক্র ভাঙল পুলিশ: ১০৫টি বাইসাইকেলসহ ছয়জন গ্রেপ্তার মাগুরা মহম্মদপুরে চিকিৎসক নির্যাতন: অভিযুক্তদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা: অভিজ্ঞতা ও নবীন নেতৃত্বের সমন্বয়ের আভাস ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টা: কসাই ও সহযোগী পলাতক মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরীর জয়: প্রচারণার নেপথ্যে রবিউল ইসলাম নয়নের সক্রিয়তা নিয়ে আলোচনা মাগুরায় চিকিৎসককে মারধরের অভিযোগ: তদন্তে পুলিশ,এজাহারে নেই মিল্টনের নাম

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্তের জগদল বৌদ্ধ বিহার এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ২৭১ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদল বৌদ্ধ বিহারের সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৫৮,৫০০ টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
​পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকসহ সকল প্রকার আন্তঃসীমান্তীয় অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং