1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একযোগে ৭ পুলিশ কর্মকর্তার বদলি ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-১৭১৯ হাজারীবাগ ও শাহজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-৫২ চীফ হুইপের সাথে স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে ডেপুটি স্পীকারের অভিনন্দন। তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ মাদক কারবারী আটক

৩৮ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ Time View

ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মুগদা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. সোহেল রানা (৩৫) ও ২। মো. বাপ্পারাজ।

রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল আনুমানিক ১০ : ৪০ ঘটিকায় মুগদা থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের উক্ত টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা হতে মাদকের একটি চালান ঢাকা নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল মুগদা থানাধীন সায়েদাবাদ খিলগাঁও সড়কের পশ্চিম পার্শ্বে কমলাপুর ফুট ওভার ব্রিজ সংলগ্ন এসি বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি সোহেল রানা ও বাপ্পারাজকে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং