1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একযোগে ৭ পুলিশ কর্মকর্তার বদলি ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-১৭১৯ হাজারীবাগ ও শাহজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-৫২ চীফ হুইপের সাথে স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে ডেপুটি স্পীকারের অভিনন্দন। তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ মাদক কারবারী আটক

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View

ফরিদপুর জেলা শহরে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ শুভ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার বিকেল ৫টার দিকে শহরের কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত যুবক শুভ ফরিদপুর শহরের আলিপুর রাজ্জাকের মোড় এলাকার শুকুর মোল্লার ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বাদামতলী এলাকায় যৌথ বাহিনীর একটি দল ঝটিকা অভিযান চালায়। এসময় শুভকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং ৫৫ পিস হলুদ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার ব্যবহৃত একটি পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং