1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মহম্মদপুরে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল মিছিল, বিজয়ের আশাবাদ এড্যাঃ নিতাই রায় চৌধুরীর উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল-গুলি, ম্যাগাজিন ও অন্যান্য আলামতসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী* ৩৮ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৮ (আঠারো) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬ মামলা অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপি যমুনা ও আশপাশের এলাকায় বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করতে কোন প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল-গুলি, ম্যাগাজিন ও অন্যান্য আলামতসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী*

বিশেষ প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল-গুলি, ম্যাগাজিন ও অন্যান্য আলামতসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মোঃ রফিকুল ইসলাম ওরফে রবিউল (৫০) ২। মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদ (৩৭) ও ৩। মোঃ রেজাউল করিম (৩৪) ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০৩:২০ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন ৬ নং সেক্টরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে যৌথ বাহিনীর সাথে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি টিম আজমপুর বাসস্ট্যান্ডে চেক পোস্ট পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরা পূর্ব থানাধীন ৬ নং সেক্টরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কয়েকজন ভুয়া র্যা বের পোশাক পরিধান করে ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করছে মর্মে জানতে পারে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ০৪ (চার) রাউন্ড কার্তুজ, একটি ডামি পিস্তল, একটি এ্যান্টেনা যুক্ত ব্যাটারি সহ ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ড কাফ, ০৪ (চার) টি র্যা বের জ্যাকেট, দুইটি র্যা বের ভুয়া আইডি কার্ড, দুইটি পিস্তলের কাভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি স্টিলের হাতুড়ি, কাগজে তৈরি দুইটি গাড়ির নাম্বার প্লেট, ০৩ (তিন) টি মোবাইল ফোন ও নগদ ২৬৭০ টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মোঃ রফিকুল ইসলাম ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৮ (আট) টি মামলা এবং গ্রেফতারকৃত মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৩ (তিনটি) মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েচে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং