1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মোহাম্মদ এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলায় বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বীর আহমদপুর গ্রামের শরিয়ত উল্লাহ মেম্বার বাড়ি সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

খিদিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আকরাম হোসেন (বকুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সুলভমূল্যে কৃষি কার্ড প্রদান করা হবে, নারীদের জন্য নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। তিনি দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির, মাহমুদুর রহমান তপন,খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপন ভূঁইয়া,সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী মাঈন উদ্দিন বাবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং