Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের অন্যতম শ্যুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজি ও দখলবাণিজ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, এলাকায় চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ওই বিরোধের জের ধরেই সন্ত্রাসী দিলীপের নির্দেশে রহিম ও জিন্নাত সরাসরি ‘কিলিং মিশনে’ অংশ নেয়। শুক্রবার নরসিংদী থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে রহিমের আপন ভাই বিল্লাল ও আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে শ্যুটার জিন্নাত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে মামলাটি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

ভাঙ্গার খাটরায় ওয়াকফভিত্তিক কবরস্থান প্রতিষ্ঠা সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ উদ্যোগের সফল বাস্তবায়ন

Next

মাগুরা-২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি মহম্মদপুরে ভোটের মাঠে সক্রিয় নেতাকর্মীরা

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d