1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

নগরকান্দায় কালভার্টের নিচ থেকে ৪টি ককটেল বোমা উদ্ধার

মোস্তাফিজুর রহমান -স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ Time View

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কালভার্টের নিচে থাকা একটি ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদ জানান, উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে একটি বালতির পানির মধ্যে রাখা হয়েছে। বিষয়টি অবহিত করার পর পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমাগুলো নিষ্ক্রিয় করবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকৃত বোমাগুলো কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং