1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

সিটিটিসি’র অভিযানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলাকারী ০২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ Time View

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের সামনের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতাকারী অবৈধ দোকান উচ্ছেদকালে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হাফিজুল শেখ (৪২) এবং ২। মোঃ জাহিদুল ইসলাম (৫০)।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন হাতে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতায় দলবদ্ধভাবে সার্জেন্ট মোঃ আরিফুজ্জামানসহ তার সঙ্গে নিয়োজিত ট্রাফিক সহায়তাকারীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬.১৫ ঘটিকায় সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইলিগ্যাল আর্মস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং