1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ২৯৮৪ টি ফৌজদারী ও ১১৬০ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ২৯৮৪ টি ফৌজদারী মামলা ও ১১৬০ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৫৬২৯ জনের মধ্যে ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির গত ডিসেম্বর মাসে মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৫৬২৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৯৮৪ টি মামলা নিষ্পত্তি করে। তাদেরকে ১৪ লক্ষ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা ও ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির গত ডিসেম্বর মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক মতিঝিল ট্রাফিক বিভাগে ১৭৩১ টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ৩১৮ সহ সর্বমোট ১১৬০ টি মামলা নিষ্পত্তি করে ও ৬ লক্ষ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং