1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে____স্পীকার ঢাকা, ০৪ জুন, ২০২৬ খ্রি: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের

নওগাঁয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেফতার ১৮

মোঃ রুহেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৬ Time View

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন নওগাঁ সদর মডেল থানা থেকে, ১ জন মহাদেবপুর থানা থেকে এবং ৯ জনকে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আটক করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন ফোনসহ মোট ১১টি মোবাইল এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

নওগাঁ জেলার বিভিন্ন কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন সময়ে প্রতারণার তথ্য পেয়ে জেলা গোয়েন্দা শাখা শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। নওগাঁ শহরের পোরশা রেস্ট হাউজের ১১ নম্বর কক্ষে প্রতারক মোঃ আহসান হাবিব (৪০) এবং তার সহযোগী মোঃ মামুনুর রশিদ (৪১) সহ পরীক্ষার্থী হাবিবুর রহমানের পিতা মোঃ ফারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। আহসান হাবিবের মোবাইল ফোনে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের নমুনা পাওয়া গেছে।

একই হোটেল থেকে পরীক্ষার্থী মোঃ আতাউর রহমান (৩০), মোঃ ফারুক হোসেন (৩১) ও মোঃ হাবিবুর রহমান (২৬) আটক করা হয়। তাদের মোবাইলেও ভুয়া প্রশ্নপত্রের প্রমাণ পাওয়া গেছে। অপর কক্ষে আটক করা মোঃ সারোয়ারের তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী মোঃ আবু সাইদকে আটক করা হয়। তারা ‘ওয়াসিম’ নামের এক প্রতারকের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহের তথ্য দেয়।

জিজ্ঞাসাবাদে আহসান হাবিব স্বীকার করেছেন, তিনি প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে ১৮ লাখ টাকা নেওয়ার চুক্তি করেছিলেন। এর মধ্যে আতাউর রহমান ও ফারুক হোসেনের কাছ থেকে প্রত্যেকে ১ লাখ টাকা এবং হাবিবুর পিতার কাছ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে। অপর প্রতারক রাশেদের সঙ্গে যোগসাজশে তিনি দীর্ঘদিন ধরে প্রতারণা চালাচ্ছিলেন।

একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি হোটেল নীল সাগরে অভিযান চালিয়ে ৫০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী মোছাঃ রেহান জান্নাত (৩১)কে আটক করা হয়। তার মোবাইলেও ভুয়া প্রশ্নপত্র পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দুলাভাই মোঃ সাজ্জাদুল হক শালু তাকে ৬ লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের কথা জানিয়েছিলেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে প্রতারণার বিরুদ্ধে সতর্ক ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং