1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

পত্নীতলায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

মোঃ রুহেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫০ Time View

সারাদেশে জেঁকে বসা তীব্র শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশেষ করে উত্তরের জেলা নওগাঁর সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুঃস্থ মানুষগুলো শীতের প্রকোপে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এই কঠিন সময়ে মানবিক দায়বদ্ধতা থেকে স্থানীয় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​সোমবার (০৫ জানুয়ারি ) সকালে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর উদ্যোগে ব্যাটালিয়ন সদরে স্থানীয় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে উন্নত মানের শীতবস্ত্র বিতরণ করা হয়। “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই স্লোগানকে সামনে রেখে ব্যাটালিয়নটি তাদের মানবিক কার্যক্রম পরিচালনা করে।
​এদিন মোট ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যার মধ্যে ছিলেন বৃদ্ধ নারী-পুরুষ, বিধবা এবং অটিস্টিক ও এতিম শিশু। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি। এসময় আরও উপস্থিত ছিলেন সুবেদার মেজর মোঃ লাল মিয়া, বিডিআরএম-সহ বিজিবির অন্যান্য পদমর্যাদার সদস্যবৃন্দ।
​শীতবস্ত্র বিতরণ শেষে অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্তে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় বিজিবির এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​বিজিবির এই মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজিবি জানায়, তীব্র শীতের এই প্রকোপ থেকে রক্ষা পেতে দরিদ্র মানুষের সহায়তায় তাদের এই কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং