1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে____স্পীকার ঢাকা, ০৪ জুন, ২০২৬ খ্রি: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

মোঃ রুহেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৭ Time View

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (০৬ জানুয়ারি) ভোররাতে এক বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজাসহ পঞ্চনগর এক্সপ্রেস ট্রেন থেকে নেমে সান্তাহার স্টেশন হয়ে নওগাঁ সদর থানার নতুন শাহাপুর ঢাকা মোড় এলাকায় অবস্থান করছে। পুলিশের অভিযানকারী দল ভোর ৫টা ৩০মিনিটে উক্ত স্থানে অভিযান চালায়। 

অভিযান চলাকালীন সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছে থাকা ২টি স্কুল ব্যাগ তল্লাশি করে কচটেপ দিয়ে মোড়ানো চারটি পটলায় দুই কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-১. শরিফ মিয়া (২৫), পিতা- শহিদ মিয়া, সাং- পতইর, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ২. একরামুল হোসেন রাসেল (৩০), পিতা- হারুনর রশীদ, সাং- হরিপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ৩. শরিফ উদ্দিন (৩০), পিতা- শফিকুর রহমান, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। (তিনি অন্য দুই আসামির সহযোগী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন)।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর নওগাঁ জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং