1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে____স্পীকার ঢাকা, ০৪ জুন, ২০২৬ খ্রি: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের

১০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬১ Time View

ঢাকা, ০৪ জানুয়ারি ২০২৬

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোসাঃ আখি (২৫) ও ২। আলী হোসেন (২১)।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত ৭:১৫ ঘটিকায় পল্লবী থানাধীন বাউনিয়াবাধ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পল্লবী থানাধীন বাউনিয়াবাধ এলাকার কুর্মিটোলা ক্য্যাম্পে কতিপয় মাদক কারবারি গাঁজাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালায় পল্লবী থানা পুলিশের টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১টি কেচি, ১টি স্ট্যাপলার, ১টি স্ট্যাপলার পিন বক্স, ১০ পিস খাম ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পল্লবী এলাকায় বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের পল্লবী থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং